প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে বিদেশি অস্ত্র উদ্ধার

 চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৫ ডিসেম্বর, ২০২৫

চাঁপাইনবাবগঞ্জের মনোহরপুর সীমান্তে ৪টি বিদেশি পিস্তল, ৯টি ম্যাগাজিন ও ২৪ রাউন্ড গুলি উদ্ধার করেছে চাঁপাই নবাবগঞ্জ ৫৩ বিজিবি।

সোমবার (১৫ ডিসেম্বর) সকাল ৯টার দিকে মনোহরপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকা থেকে প্রায় ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে গোপালপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এসব আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।

সোমবার(১৫ ডিসেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবির সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীকে গত ১২ ডিসেম্বর ২০২৫ গুলি করার ঘটনার পর সীমান্ত ও দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল, চেকপোস্ট স্থাপন এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। গোয়েন্দা তথ্য অনুযায়ী দুষ্কৃতিকারীরা সীমান্ত দিয়ে অবৈধভাবে অস্ত্র প্রবেশের পরিকল্পনা করছিল। এরই ধারাবাহিকতায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে মনোহরপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় পালিয়ে যাওয়া মোটরসাইকেল আরোহীদের ফেলে যাওয়া একটি ব্যাগ তল্লাশি করে আমেরিকান প্রস্তুতকৃত ৪টি বিদেশি পিস্তল, ৯টি ম্যাগাজিন ও ২৪ রাউন্ড গুলি জব্দ করা হয়।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা