ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদীর ওপর হত্যাচেষ্টার ঘটনায় তদন্ত অগ্রগতি সম্পর্কে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব) জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, এখনই সব তথ্য প্রকাশ করা সম্ভব নয়।
সোমবার (১৫ ডিসেম্বর) ডাকসু প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পরে তিনি বলেন, “আমাদের ছোট ভাইয়ের (সাদিক কায়েম) প্রতিটি দাবি যৌক্তিক। আমরা ইতিমধ্যেই পদক্ষেপগুলো আরও বেগবান করার কথাও জানিয়েছি। যৌক্তিক দাবিগুলো বাস্তবায়ন করা হবে।”
উপদেষ্টা আরও বলেন, “ওসমান হাদি বর্তমানে অসুস্থ। তিনি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন, এজন্য সকলের দোয়া কামনা করছি।”
ওসমান হাদীর হত্যাচেষ্টাকারীরা দেশে আছে নাকি পালিয়ে গেছে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “সবকিছু এখানে বলা সম্ভব নয়।”