রাজধানীর উত্তরা পশ্চিম থানার একটি মামলায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেপ্তার করেছে।
ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান সোমবার বেলা সাড়ে ৩টার দিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেপ্তারের পর আনিস আলমগীরকে মামলার প্রেক্ষিতে আইনানুগ কার্যক্রমের জন্য থানায় নেওয়া হয়েছে।