প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

সূচকের পতনে চলছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ ডিসেম্বর, ২০২৫

সোমবার (১৫ ডিসেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শুরু হয়েছে। এদিন অধিকাংশ কোম্পানির শেয়ারদর কমতির দিকে রয়েছে।

ডিএসই সূত্র জানায়, লেনদেন শুরুর প্রথম এক ঘণ্টা শেষে অর্থাৎ বেলা ১১টা পর্যন্ত প্রধান সূচক ডিএসইএক্স ৪ দশমিক ৬৩ পয়েন্ট কমে ৪ হাজার ৯২৮ পয়েন্টে অবস্থান করছে।

এ সময় শরিয়াহভিত্তিক সূচক ডিএসইএস ৩ দশমিক ০৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ২৪ পয়েন্টে। পাশাপাশি ব্লু-চিপ সূচক ডিএস-৩০ কমেছে ৪ দশমিক ৫৭ পয়েন্ট, যা নেমে এসেছে ১ হাজার ৮৮৬ পয়েন্টে।

লেনদেনের এই সময়ে ডিএসইতে মোট ১১১ কোটি ০৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে।

লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে শেয়ারদর বেড়েছে ১১৩টির, কমেছে ১৬৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৯৩টি কোম্পানির শেয়ার।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা