আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে আজ সিঙ্গাপুর নেওয়া হচ্ছে।
সোমবার (১৫ ডিসেম্বর) বেলা ১১টা ২০ মিনিটে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী দ্রুত উন্নত চিকিৎসার ব্যবস্থা নিতে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।