প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

পেঁয়াজ আমদানির অনুমতি আরো বাড়ল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ ডিসেম্বর, ২০২৫

ভোক্তা পর্যায়ে পেঁয়াজের দাম সহনীয় রাখতে সরকার সোমবার (আজ) ও আগামীকাল আমদানি অনুমতির সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এই দুই দিনে প্রতিদিন ৫৭৫টি করে পেঁয়াজ আমদানির আইপি (ইমপোর্ট পারমিট) ইস্যু করা হবে।

রোববার (১৪ ডিসেম্বর) রাতে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে কৃষি মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, পূর্বের নীতিমালার মতো প্রতিটি আমদানি অনুমতির বিপরীতে সর্বোচ্চ ৩০ টন পেঁয়াজ আমদানির সুযোগ থাকবে। আমদানি প্রক্রিয়ায় অন্য কোনো নতুন শর্ত সংযোজন করা হয়নি।

কৃষি মন্ত্রণালয় জানায়, আবেদন সংক্রান্ত যোগ্যতা আগের নিয়মেই বহাল থাকবে। অর্থাৎ চলতি বছরের ১ আগস্ট থেকে যেসব আমদানিকারক পেঁয়াজ আমদানির জন্য আবেদন করেছেন, তারাই কেবল এই বিশেষ সময়ে পুনরায় আবেদন করতে পারবেন।

এ ছাড়া একজন আমদানিকারক সর্বোচ্চ একবারই আবেদন করার সুযোগ পাবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা