সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে দিয়ে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশ করছে নতুন নেশাজাতীয় মাদকদ্রব্য।
আজ ১৫ ডিসেম্বর ভোরে চাঁপাই নবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়নের ৫৯ বিজিবি একটি মাদকের চালান জব্দ করে। যেখানে ফেন্সিডিল এর বিকল্প ৪৮ বোতল নেশাজাতীয় সিরাপ (CHOCO+) ও ইয়াবা ট্যাবলেটের বিকল্প ৪৭২০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট (TENSIWIN) জব্দ করা হয়।
আজ সকালে মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ওই প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়
১৫ ডিসেম্বর ভোরে আজমতপুর বিওপি’র একটি বিশেষ টহল দল শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের বাগিচাপাড়া গ্রামে অভিযান চালিয়ে এই মাদকদ্রব্য জব্দ করে।
এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে নেশাজাতীয় ট্যাবলেটসহ ফেন্সিডিল এর বিকল্প হিসেবে নতুন নতুন মাদক চোরাচালান হচ্ছে, সকল প্রকার মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবি তৎপর রয়েছে।