প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

শহীদ বুদ্ধিজীবী দিবসে রায়পুরায় মোমবাতির আলোয় শ্রদ্ধা ও স্মরণ

নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: ১৪ ডিসেম্বর, ২০২৫

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে নরসিংদীর রায়পুরা উপজেলায় কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে গভীর শ্রদ্ধা জানানো হয়েছে।

 

রোববার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলা প্রশাসনের আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বলনের পর আলোচনা সভার আয়োজন করা হয়।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুনমুন পাল, সার্কেল এএসপি বায়েজিদ বিন মুনসুর, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মজিবুর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

 

এ ছাড়া স্থানীয় মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকরাও অনুষ্ঠানে অংশ নেন।

 

আলোচনা সভায় বক্তারা শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে তাঁদের আদর্শ, দেশপ্রেম ও অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা