প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪ ডিসেম্বর, ২০২৫

সূত্র মতে, এদিন কোম্পানিটির ১৪ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১৪ ডিসেম্বর) প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

 

এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল লাভেলো আইসক্রিম। কোম্পানিটির ১২ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ১২ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে মুন্নু ফেব্রিক্স।

এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড, ফাইন ফুডস, ডমিনেজ স্টিল বিল্ডিং, একমি পেস্টিসাইড, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, রহিমা ফুড এবং খান ব্রাদার্স পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা