প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

দে-ছুট ভ্রমণ সংঘ’র জোলাভাতি সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩ ডিসেম্বর, ২০২৫

দেশের ঐতিহ্যবাহী ভ্রমণ সংগঠন দে-ছুট ভ্রমণ সংঘর জোলাভাতি গতকাল ধামরাই উপজেলার সোজা বোরদাইল গ্রামের এক নৈসর্গিক পরিবেশে অনুষ্ঠিত হয়। দিনভর আয়োজনে খোলা আকাশের নীচে, ধলেশ্বরী নদীর তীরে নরম মাটিতে চকলেট,বেলুন,হাড়ি ভাঙ্গা সহ নানান খেলায় সংগঠনের নবীন প্রবীণ ভ্রমণ বন্ধুরা আনন্দে মেতে উঠে।

দে-ছুট ভ্রমণ সংগঠনের প্রধান প্রতিষ্ঠাতা মুহাম্মদ জাভেদ হাকিম সংক্ষিপ্ত বক্তব্যে আয়োজনের স্বেচ্ছাসেবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ জ্ঞাপন করেন। বাদ জুম্মা সবুজ ঘাসে বসে কলাপতায় খিচুড়ি ও দই খাওয়া চলে। এরপর দে-ছুট ভ্রমণ সংঘ জোলাভাতি ২০২৫ এর ছবি প্রতিযোগিতায় বিজয়ীদেরকে পুরস্কার প্রদান করা হয়।

উক্ত জোলাভাতি আয়োজনের সঞ্চালনায় ছিলেন বেস্ট অর্গানাইজার মুহাম্মদ জসিম উদ্দিন, ফটোগ্রাফারের দায়িত্বে মুহাম্মদ হানিফ, খেলাধুলা পরিচালনায় হাসিব আলী, ও নিবেদিত স্বেচ্ছাসেবক হিসেবে নাজমুল আহমেদ, সাকিব আল আরিয়ান সহ বিশিষ্ট সাংবাদিক, সংগঠক,  দৈনিক স্বদেশ বাংলা পত্রিকার সম্পাদক ও জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য একেএম রাশেদ শাহরিয়ার (যিনি শাহরিয়ার পলাশ নামে অধিক পরিচিত)  এবং বাংলাভিশনের ঢাকা জেলা প্রতিনিধি তুখোড় সাংবাদিক নাজমুল শাহীন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা