প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ভুল বক্তব্যে দুঃখ প্রকাশ রিজভীর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩ ডিসেম্বর, ২০২৫

অনিচ্ছাকৃতভাবে দেওয়া একটি ভুল বক্তব্যের জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। শনিবার (১৩ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা জানান।

 

এদিকে, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ সাজ্জাত আলীর নামে মিথ্যা ও ভিত্তিহীন বক্তব্য আরোপের অভিযোগে রুহুল কবির রিজভীর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের এক পৃথক বিবৃতিতে এই প্রতিবাদ জানান।

 

বিবৃতিতে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ডিএমপি কমিশনার নিজেই গণমাধ্যমে স্পষ্ট করেছেন—রিজভীর বক্তব্যে যে উদ্ধৃতি দেওয়া হয়েছে, তা সম্পূর্ণ বানোয়াট ও অসত্য। তিনি দাবি করেন, রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ বাহিনীর প্রধানকে জড়িয়ে এমন বক্তব্য রাজনৈতিক শিষ্টাচার ও দায়িত্বশীলতার পরিপন্থী এবং এতে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয়।

 

তিনি আরও বলেন, রাজনৈতিক লাভের আশায় রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে বিতর্কিত করার এই প্রবণতা গণতান্ত্রিক সংস্কৃতির জন্য ক্ষতিকর। এ ধরনের বক্তব্য অবিলম্বে প্রত্যাহারের আহ্বান জানিয়ে তিনি সবাইকে সত্যনিষ্ঠ ও দায়িত্বশীল বক্তব্য প্রদানের মাধ্যমে রাজনৈতিক শালীনতা বজায় রাখার অনুরোধ জানান।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা