প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ আজও জাতিকে অনুপ্রাণিত করে যাচ্ছেঃ তারেক রহমান

মধ্যরাতে গুলশান কার্যালয়ে ব্যস্ত প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩ ডিসেম্বর, ২০২৫

জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১৩ ডিসেম্বর) বিকেল ৪টা ৪৬ মিনিটে নিজের ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় তিনি তাদের আত্মত্যাগ স্মরণ করেন এবং দেশবাসীর প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

তারেক রহমান বলেন, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের সহযোগীদের হাতে শিক্ষক, চিকিৎসক, লেখক, সাংবাদিক, শিল্পীসহ দেশের অসংখ্য মেধাবী মানুষ প্রাণ হারান। তিনি শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং জানান, ১৪ ডিসেম্বর মূলত জাতির সেরা সন্তানদের স্মরণ করার দিন।

তার বক্তব্যে উঠে আসে, শহীদ বুদ্ধিজীবীরা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে স্বাধীনতার পক্ষে কলম ধরেছিলেন এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সাধারণ মানুষের পাশে ছিলেন। তাদের জীবন ও আদর্শ আজও জাতিকে অনুপ্রাণিত করে যাচ্ছে।

তিনি বলেন, পরিকল্পিতভাবে বুদ্ধিজীবী হত্যার উদ্দেশ্য ছিল স্বাধীন বাংলাদেশকে মেধাশূন্য করা এবং বিজয়ের অগ্রযাত্রাকে থামিয়ে দেওয়া। স্বাধীনতার একেবারে দ্বারপ্রান্তে এ ধরনের হত্যাকাণ্ড আজও পুরো জাতিকে গভীরভাবে নাড়া দেয়। তবে শহীদ বুদ্ধিজীবীদের রেখে যাওয়া আদর্শ—জ্ঞানচর্চা, মুক্তবুদ্ধি, সাম্প্রদায়িক সম্প্রীতি ও প্রগতিশীল রাষ্ট্র গঠনের চিন্তা—একটি আধুনিক গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে আমাদের পথ দেখায়।

তারেক রহমান আরও বলেন, স্বাধীনতার পর অর্ধশতাব্দী পেরিয়ে গেলেও শহীদ বুদ্ধিজীবীদের স্বপ্ন পুরোপুরি বাস্তবায়িত হয়নি। গণতন্ত্র বারবার বাধাগ্রস্ত হয়েছে এবং একদলীয় শাসনের পরিবেশ সৃষ্টি করে রাষ্ট্রের গণতান্ত্রিক বিকাশ থামিয়ে দেওয়া হয়েছে। বহু ত্যাগ ও রক্তক্ষয়ের পরও মতপ্রকাশ, লেখা ও বলার স্বাধীনতা এখনও সংকটমুক্ত নয়।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদের পতনের পর যদি আইনের শাসন, স্বাধীন বিচারব্যবস্থা এবং বহুমতের রাজনৈতিক কাঠামো প্রতিষ্ঠা করা যায়, তাহলেই শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ বাস্তবে রূপ নেবে।

শোকাবহ এই দিনে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আসুন শহীদ বুদ্ধিজীবীদের প্রত্যাশার বাংলাদেশ গড়ে তুলতে সবাই মিলে একসঙ্গে কাজ করি। একই সঙ্গে তিনি শহীদ বুদ্ধিজীবীদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

 

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা