প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ওসমান হাদি ও এরশাদ উল্লাহ’র ওপর হামলার প্রতিবাদে বি’ক্ষোভ

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৩ ডিসেম্বর, ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা -৮ আসনে স্বতন্ত্র প্রার্থী ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি’কে গতকাল সন্ত্রাসীদের কর্তৃক  গুলিবিদ্ধ করার প্রতিবাদে এবং চট্টগ্রাম -৮ আসনে মহানগর বিএনপির আহবায়ক এরশাদ উল্লাহকে গত ৫ নভেম্বর ২০২৫ তারিখে হামলার প্রতিবাদে সহিংস ঘটনার তদন্তের মাধ্যমে প্রকৃত দুষ্কৃতকারীদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জামালপুর জেলা বিএনপি।

আজ (১৩ ডিসেম্বর) দুপুরে জামালপুর শহরের দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে দয়াময়ি মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে বক্তারা বলেন, গণতন্ত্রকামী নেতাকর্মীদের ওপর একের পর এক হামলা প্রমাণ করে দেশে আইনশৃঙ্খলার চরম অবনতি ঘটেছে। ঢাকা-৮ আসনে সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদিকে গুলি করা এবং চট্টগ্রাম-৮ আসনে বিএনপি নেতা এরশাদ উল্লাহর ওপর হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং বিরোধী কণ্ঠ দমনের ধারাবাহিক অপচেষ্টা।এসব সহিংস ঘটনার দ্রুত ও নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত দুষ্কৃতকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় রাজপথে কঠোর আন্দোলনের মাধ্যমে এর জবাব দেওয়া হবে।

সমাবেশে জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং তারা অবিলম্বে আহত নেতাদের সুচিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা