প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ওসমান হাদীর পরিবারের পাশে ডা. জুবাইদা রহমান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২ ডিসেম্বর, ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। সেখানে গিয়ে তার পরিবারের সঙ্গে দেখা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

 

শুক্রবার (১২ ডিসেম্বর) রাতের দিকে হাসপাতালে উপস্থিত হয়ে হাদির ছোট ভাই ওমর ও বোনের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন এবং ডা. আমানুল্লাহও সঙ্গে ছিলেন।

 

এদিকে নতুন তথ্য হিসেবে জানা গেছে, যেসব দুই ব্যক্তি মোটরসাইকেলে এসে হাদির ওপর গুলি চালায়—তারা প্রায় দুই সপ্তাহ আগে থেকেই তার নির্বাচনী প্রচারণা টিমে যুক্ত ছিলেন। ইনকিলাব মঞ্চের সদস্য মোহাম্মদ ওসামা বলেন, কয়েকদিন দেখা না গেলেও সম্প্রতি তারা আবার প্রচারণায় যোগ দেয়।

 

ঘটনার পর পুলিশ ও র‍্যাব ঘটনাস্থলের ভিডিও ফুটেজ ও সিসিটিভি পর্যবেক্ষণ করছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, সমস্ত প্রমাণ যাচাই করে তদন্ত এগিয়ে নেওয়া হচ্ছে।

 

গত শুক্রবার দুপুরে প্রচারণার সময় বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় গুলিবিদ্ধ হন ওসমান হাদী। প্রথমে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা