প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

জুমার নামাজের গুরুত্ব: হাদিসে বিশেষ ফজিলত ও সতর্কবার্তা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২ ডিসেম্বর, ২০২৫

ইসলাম ধর্মে মানুষের মূল সৃষ্টির উদ্দেশ্য ইবাদত, আর সেই ইবাদতের সর্বোচ্চ অংশ হলো নামাজ। নবী করিম (সা.) নামাজকে দ্বীনের ভিত্তি হিসেবে উল্লেখ করেছেন। আল্লাহ তায়ালাও নির্দেশ দিয়েছেন নির্দিষ্ট সময় অনুযায়ী পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে।

 

দৈনিক নামাজ সমাজে ভালোবাসা, ঐক্য ও ভ্রাতৃত্ব গড়ে তোলে—ধনী-গরিবের ভেদাভেদ মুছে দেয়। তবে পাঁচ ওয়াক্তের মধ্যে জুমার নামাজের গুরুত্ব সবচেয়ে বেশি বলে উল্লেখ আছে বহু হাদিসে।

 

হাদিসে বর্ণিত, জুমার আগে গোসল করে প্রথম প্রহরে মসজিদে যাওয়া ব্যক্তির সওয়াব একটি উট কোরবানির সমান। সময় যত এগোয়, সওয়াবও তত কমে—গরু, ছাগল, মুরগি, এমনকি ডিম কোরবানির সমপরিমাণ পুরস্কার উল্লেখ করা হয়েছে। ইমাম খুতবা শুরু করলে ফেরেশতারাও আমলনামা লেখা বন্ধ করে খুতবা শোনেন।

 

এদিকে জুমার নামাজ ইচ্ছাকৃতভাবে ত্যাগের বিষয়ে এসেছে কঠিন সতর্কতা। পরপর তিন জুমা আদায় না করলে মানুষের হৃদয়ের ওপর আল্লাহর পক্ষ থেকে মোহর লাগিয়ে দেওয়া হয়—এমন সতর্কতা রয়েছে সহিহ হাদিসে। আরেক বর্ণনায় আছে, তিন জুমা বাদ দেওয়া ইসলামকে পিছনে ফেলে দেওয়ার শামিল।

 

তবে নারী, শিশু, মুসাফির, দাস এবং গুরুতর অসুস্থ ব্যক্তিদের জুমা ওয়াজিব নয়—এ বিষয়টিও সুস্পষ্টভাবে হাদিসে উল্লেখ আছে।

 

ইসলামি বিদ্বানদের মতে, নিয়মিত নামাজ ত্যাগকারী বড় গুনাহে লিপ্ত হয় এবং ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তা অত্যন্ত ভয়াবহ অবস্থান তৈরি করে। তাই প্রতিটি মুসলমানের জন্য জুমাসহ পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা