প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

জাপানে ফের শক্তিশালী ভূমিকম্প: সুনামি সতর্কতা জারি

ভূমিকম্প
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২ ডিসেম্বর, ২০২৫

জাপানে আবারও শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর দেশজুড়ে জারি করা হয়েছে সুনামি সতর্কতা। শুক্রবার (১২ ডিসেম্বর) স্থানীয় গণমাধ্যম আলজাজিরা জানায়, দেশটির উত্তর–পূর্বাঞ্চলে ৬.৭ মাত্রার এই ভূমিকম্পটি অনুভূত হয়।

 

জাপান আবহাওয়া সংস্থা (জেএমএ) জানায়, সকাল ১১টা ৪৪ মিনিটে আয়োমোরি প্রিফেকচারের উপকূলে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূমির ২০ কিলোমিটার গভীরে।

 

এটি কয়েক দিনের মধ্যে ওই অঞ্চলে দ্বিতীয় বড় ভূমিকম্প। এর আগে একই এলাকায় ৭.৫ মাত্রার আরও শক্তিশালী ভূমিকম্পে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ওই ঘটনার পর সরকার হোক্কাইদো থেকে টোকিওর পূর্বাঞ্চলের চিবা পর্যন্ত ব্যাপক সতর্কতা জারি করেছিল। বিশেষজ্ঞরা ধারণা করছেন, আগামী এক সপ্তাহের মধ্যেও শক্তিশালী আরেকটি কম্পন অনুভূত হতে পারে।

 

তবে নতুন ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির বিস্তারিত এখনো জানা যায়নি। এলাকাবাসীর মধ্যে ভয় ও উদ্বেগ বিরাজ করছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা