প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

৩২ ঘণ্টা পর গর্ত থেকে উদ্ধারের পর বাঁচানো গেল না ছোট্ট সাজিদকে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ ডিসেম্বর, ২০২৫

রাজশাহীর তানোর উপজেলায় গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া শিশু সাজিদকে দীর্ঘ ৩২ ঘণ্টার উদ্ধার অভিযানের পর বাইরে আনা সম্ভব হলেও শেষ পর্যন্ত তাকে জীবিত রাখা যায়নি।

 

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাতের দিকে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা প্রায় ৫০ ফুট গভীর মাটির নিচ থেকে শিশুটিকে উদ্ধার করেন। পরে তাকে দ্রুত তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে সাজিদকে মৃত ঘোষণা করেন।

 

দীর্ঘ সময় গর্তের ভেতরে আটকে থাকার কারণে শিশুটি বাঁচানো সম্ভব হয়নি বলে প্রাথমিকভাবে মনে করছেন চিকিৎসকরা। ঘটনাটি এলাকায় গভীর শোকের ছায়া ফেলেছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা