প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

তফসিলকে স্বাগত জানিয়ে লক্ষ্মীপুরে জামায়াতের আনন্দ মিছিল

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১১ ডিসেম্বর, ২০২৫

ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে লক্ষ্মীপুরে আনন্দ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
(১১নভেম্বর) রাতে লক্ষ্মীপুর শহর জামায়াতের আয়োজনে চক বাজার এলাকা থেকে মিছিল শুরু হয়। মিছিলটি শহরের বাজার রোড প্রদক্ষিণ করে উত্তর তেমুহনী এলাকায় গিয়ে শেষ হয়।
সেখানে নেতাকর্মীরা সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন।

এসময় তারা বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের মাধ্যমে প্রশাসনকে নিরপেক্ষতার দৃষ্টান্ত স্থাপন করতে হবে। সংসদ নির্বাচন ও গণভোট বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এই অধ্যায়কে কোনোভাবেই বিতর্কিত করা যাবে না। গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠার সংগ্রাম

আগামী জাতীয় নির্বাচনে যেকোনো বাধা, ষড়যন্ত্র, চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুঁখে দিতে হবে। আশা করি আগামী নির্বাচনে জয় লাভ করে জামায়েত  সরকার গঠন করবে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা