প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

গাজীপুরের কালিয়াকৈরে সড়ক দূ’র্ঘট’নায় নি’হ’ত ট্রাক চালক

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১১ ডিসেম্বর, ২০২৫

আজ ১১ ডিসেম্বর( বৃহস্পতিবার) গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সূত্রাপুর এলাকায় বৃহস্পতিবার সকালে সড়ক দুর্ঘটনায় ট্রাকের চালক নিহত হয়েছেন। নিহতের বাড়ি বগুড়ার শিবগঞ্জ থানার জিগাতলা এলাকার মো শাহিনুর আলমের ছেলে নাহিদ হাসান (২০)
হাইওয়ে পুলিশ সুত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে ছেড়ে আসা দুটি ট্রাক ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সুত্রাপুর এলাকায় পৌছালে পিছনের ট্রাকটি সামনের ট্রাককে সহজুড়ে ধাক্কা দেয় এতে ঘটনাস্থলে পিছনের ট্রাকের চালক নিহত হয়।খবর পেয়ে নাওজোর হাইওয়ে পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

গাজীপুরের নাওজোর হাইওয়ে পুলিশের উপ পরিদর্শক এসআই মো.আলাউদ্দিন জানান, লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশটি পরিবারের কাছে হস্তান্তর  করা হবে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা