প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

কুড়িগ্রামের যুগ্ম জেলা ও দায়রাজজ ওয়াহিদুজাম্মানের বদলি জনিত বিদায় অনুষ্ঠান

কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১১ ডিসেম্বর, ২০২৫

কুড়িগ্রামে যুগ্ম জেলা ও দায়রাজজ মোঃ ওয়াহিদুজাম্মানের বদলি জনিত বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দিবাগত রাতে সরকারি কলেজের অফিসার্স ক্লাবে এ বদলি জনিত বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সরকারি কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ আহসানুর আরিফিন, সহকারী অধ্যাপক আক্তারুল ইসলাম বুলবুল, কুড়িগ্রাম প্রেস ক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজ, সিনিয়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লিটন চন্দ্র রায়, সহকারী শিক্ষক মোঃ মোয়াজ্জেম হোসেন খন্দকার, সহকারী শিক্ষক ইমরুল কায়েস মিরন প্রমুখ।

বিদায় বেলায় যুগ্ম জেলা ও দায়রাজজ ওয়াহিদুজ্জামান বলেন, মাত্র ৮ মাস আগে কুড়িগ্রামে যোগদান করি। কুড়িগ্রামের মানুষের সরলতার কথা আমার আমৃত্যু মনে থাকবে। জীবনে আবারও যদি কোনদিন সুযোগ পাই তাহলে এ জেলার মানুষের সেবা করতে আসবো।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা