প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

জামালপুরে ৭১ বছরের বৃদ্ধের ঝুলন্ত ম’রদেহ উদ্ধার

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ১১ ডিসেম্বর, ২০২৫

জামালপুরের মাদারগঞ্জ থানার ২নং কডই চড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ভেলামারি গ্রামের শিমুলতলা এলাকায় লাল মামুন (৭১) নামে এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

(১১ডিসেম্বর) বৃহস্পতিবার তার নিজ ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পরিবার সূত্রে জানা যায়, লাল মামুনের দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। দুই ছেলেই দীর্ঘদিন বিদেশে থাকেন। তিনি বড় ছেলের বাড়িতে থাকতেন। সম্প্রতি ছোট ছেলে ছুটিতে বাড়ি এসেছে। স্থানীয়রা জানান, লাল মামুন খুব শান্ত স্বভাবের, ভদ্র ও ভালো মানুষ ছিলেন। বেশ কিছুদিন ধরে তিনি প্রচণ্ড পেটের ব্যথায় ভুগছিলেন। একজন প্রতিবেশী বলেন, “তার স্ত্রী অনেক আগেই মারা গেছেন। দিন দিন তিনি খুব একাকিত্ব অনুভব করতেন, মাঝে মাঝে মানুষের কাছে এ নিয়ে কথাও বলতেন।”

খবর পেয়ে স্থানীয়রা ৯৯৯ এ কল দিলে মাদারগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঝুলন্ত অবস্থায় থাকা লাশটি উদ্ধার করে।

এ বিষয়ে মাদারগঞ্জ থানার এসআই দীপক বলেন, “আমরা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে এসে তাকে ঝুলন্ত অবস্থা থেকে নামাই। প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, শারীরিক অসুস্থতা ও মানসিক একাকিত্ব থেকে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করা যাবে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা