প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ঐক্যবদ্ধভাবে ধানের শীষকে বিজয়ী করতে হবে: হারুনুর রশিদ 

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১১ ডিসেম্বর, ২০২৫

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ‘ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক’ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য লায়ন মো. হারুনুর রশিদ বাড়ি বাড়ি গিয়ে ব্যাপক গণসংযোগ ও রাষ্ট্র মেরামতের ৩১ দফা লিফলেট বিতরণ কর্মসূচি অব্যাহত রেখেছেন।

 

বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে তিনি ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের চির্কাচাঁদপুর গ্রামের বিভিন্ন বাড়িতে সরাসরি গিয়ে তিনি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া চেয়েছেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রতীক ‘ধানের শীষ’-এ ভোট প্রার্থনা করেন।

 

গণসংযোগকালে লায়ন হারুনুর রশিদ বলেন, “দেশের মানুষ টানা তিনটি জাতীয় সংসদ নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। এই দেশের বিপুলসংখ্যক মানুষ ভোট দেওয়ার জন্য উদগ্রীব হয়ে আছে। আমি বিশ্বাস করি, তারা এবার তাদের ভোট জাতীয়তাবাদী চেতনার দল বিএনপির প্রতীক ধানের শীষেই প্রদান করবে।” তিনি আরও বলেন, “আমি সেই বার্তাই ঘরে ঘরে গিয়ে মানুষের কাছে পৌঁছে দিচ্ছি।”

 

এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাছির পাটওয়ারী, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক টুটুল পাটওয়ারী, সাবেক সাংগঠনিক সম্পাদক মোখরেছুর রহমান ভুট্টো, পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি গোলী বাবুল, বিএনপি নেতা দেলোয়ার হোসেন, সাবেক ছাত্রদল নেতা শফিকুল ইসলাম স্বপন, মনির হোসেনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা