আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) গুরুত্বপূর্ণ সাক্ষ্য দেবেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু)-এর তিন নেতা। সকাল ১১টায় নির্ধারিত এ সাক্ষ্যদান নিশ্চিত করেছেন ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ।
সাক্ষ্য দিতে যাওয়া তিন নেতা হলেন— ডাকসুর ভিপি সাদিক কায়েম, ছাত্র পরিবহন সম্পাদক ও সিনেট সদস্য আসিফ আব্দুল্লাহ এবং সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ।
সাক্ষ্যগ্রহণ শেষে দুপুর ১টায় সংবাদমাধ্যমের সামনে ব্রিফিং করবেন ডাকসুর নেতারা।