প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

৬ ঘণ্টা পর পুলিশি নিরাপত্তায় সচিবালয় ত্যাগ করলেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ ডিসেম্বর, ২০২৫

টানা ছয় ঘণ্টারও বেশি সময় সচিবালয়ে অবরুদ্ধ থাকার পর পুলিশি নিরাপত্তায় বের হতে সক্ষম হয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। বুধবার (১০ ডিসেম্বর) রাত ৮টা ১২ মিনিটে তিনি পুলিশি এসকর্টে সচিবালয় ত্যাগ করেন।

এর আগে বিকেল থেকে ২০ শতাংশ সচিবালয় ভাতা বাড়ানোর দাবিতে মন্ত্রণালয়–বিভাগের অসংখ্য কর্মকর্তা-কর্মচারী উপদেষ্টার কক্ষের সামনে অবস্থান নেন। আন্দোলনকারীরা হ্যান্ড মাইক নিয়ে স্লোগান দিতে থাকেন এবং উপদেষ্টার প্রবেশদ্বারে অনড় অবস্থান নেন।

রাতের দিকে পুলিশের একটি বিশেষায়িত ইউনিট সচিবালয়ে প্রবেশ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। আন্দোলনকারীরা বাঁশি বাজিয়ে অবস্থান ভাঙার চেষ্টা করে এবং একপর্যায়ে তাদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির ঘটনাও ঘটে। আন্দোলনকারীরা সে সময় বিভিন্ন স্লোগান দেন।

এর আগেও সচিবালয়ের ভেতরে সভা-সমাবেশ নিষিদ্ধ করে সরকার একাধিক নির্দেশনা জারি করেছিল। তফসিল ঘোষণার পরও প্রশাসন সকল অননুমোদিত জমায়েত থেকে বিরত থাকতে বলেছে। তবে নির্দেশনা অমান্য করে গত কয়েকদিন ধরেই বিভিন্ন দাবি নিয়ে সচিবালয়ে বিক্ষোভ অব্যাহত রয়েছে।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা