প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

অ’বৈ’ধপথে ভারতে চোরাচালান করতে গিয়ে নি’খোঁ’জ যুবকের ম’রদে’হ উদ্বার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ ডিসেম্বর, ২০২৫

চাঁপাইনবাবগঞ্জ থেকে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে গিয়ে তিন দিন ধরে নিখোঁজ থাকার পর এক যুবকের মরদেহ উদ্বার করেছে পুলিশ।

বুধবার দুপুরে ভারতের পশ্চিমবঙ্গের মালদা জেলার জঙ্গিপুর বাইজিতপুর এলাকার ভাগিরথি নদীতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করা হয়। নিহত যুবক চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের বাখের আলী পশ্চিমপাড়ার ইব্রাহিম হকের ছেলে তছির আলী (৩১)। স্থানীয়দের দেয়া খবরে মরদেহটি উদ্ধার করেছে জঙ্গিপুর থানা পুলিশ। বর্তমানে মরদেহ জঙ্গিপুর মহকুমা হাসপাতালে রয়েছে।

স্থানীয় বাসিন্দা, জনপ্রতিনিধি, নিহতের স্বজন, বিজিবি সূত্রে জানা যায়, গত ৩ দিন আগে রাতের অন্ধকারে চোরাচালান করতে তছির আলীসহ কয়েকজন যুবক সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশ করে। এসময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ তাড়া করলে পালিয়ে আসে চোরাকারবারিরা। সবাই ফিরে আসলেও নিখোঁজ ছিল তছির আলী। ঘটনার পর বুধবার দুপুরে সীমান্তের শূণ্যরেখা থেকে প্রায় ০৭ কিলোমিটার ভারতের অভ্যন্তরে নদীতে মরদেহটি ভাসতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা।

চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মোস্তাফিজুর রহমান জানান, ভারতে এক বাংলাদেশী যুবকের মরদেহ উদ্বারের বিষয়টি পরিবারের পক্ষ থেকে আমাদের কাছে জানানো হয়েছে। এনিয়ে বিএসএফকে অবহিত করা হয়েছে। পতাকা বৈঠকের মাধ্যমে আলোচনা করে মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া করা হবে বলে জানান তিনি।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা