প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

কাউনিয়ায় জমি জমা জেরে মামাতো ভাইয়ের লাঠির আ’ঘা’তে ফুফাতো ভাইয়ের মৃ’ত্যু

রংপুর প্রতিনিধি
প্রকাশিত: ১০ ডিসেম্বর, ২০২৫

কাউনিয়ায় মাত্র দুই শতক জমি দ্বন্দ্বের জেরে মামাতো ভাইয়ের লাঠির আঘাতে ফুফাতো ভাই খোকা মিয়া (৫৫)মারা গেছেন।
পারিবারিক ও থানা সূত্রে জানাগেছে উপজেলার বালাপাড়া ইউনিয়নের পশ্চিম খোপাতি গ্রামের মৃত্যু হামেদ আলীর পুত্র খোকা মিয়ার দুই শতক জমি একই গ্রামের জবেদ আলীর পুত্র মামাতো ভাই ইজার উদ্দিন (৫০) ও তোফাজ্জল হোসেন নিজের দাবী করে শুক্রবার সকাল ১১টার দিকে মাটি কাটতে যায়। এ খবর পেয়ে খোকা মিয়া জমিতে গিয়ে মাটি কাটতে বাঁধা দিলে প্রথমে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে মামাতো ভাই তোফাজ্জল হোসেন ও ইজার উদ্দিন লাঠি দ্বারা খোকা মিয়া কে এলোপাতাড়ি মারপিট করে। তার চিৎকারে ছেলে জাকির হোসেন ও তার স্ত্রী শরিফা বেগম সুমি বাবাকে গেলে তাদের কেও মারপিট করে। পরে এলাকাবাসী আহত তিন জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এর মধ্যে খোকা মিয়ার অবস্থার অবনতি ঘটলে তাকে শুক্রবার বিকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা ধীন অবস্থায় বুধবার সকাল ১১টার দিকে মারা যায়।
কাউনিয়া থানা অফিসার ইনচার্জ নজমুল হক বলেন জমি বিরোধে মারামারির ঘটনায় খোকা মিয়া নামে একজন হাসপাতালে মারাগেছেন। ঘটনা স্থল পরিদর্শন করে আসামিদের কে গ্রেপ্তার চেষ্টা চলছে । এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা