প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

খালেদা জিয়াকে বিদেশ না নিলে তারেক রহমান দ্রুত দেশে আসবেন : এ্যানি 

লক্ষ্মীপুর প্রতিনিধি:
প্রকাশিত: ১০ ডিসেম্বর, ২০২৫

খালেদা জিয়া বিদেশ নেওয়ার পরিস্থিতি না হলে তারেক রহমান খুব দ্রুত চলে আসবেন বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম-মহাসচিব ও লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের ধানের শীষের প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

 

বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে লক্ষ্মীপুর পৌরসভার ১৪ নং ওয়ার্ডের বেঁড়ির মাথা এলাকায় অভি উল্যাহ ভূঁইয়া বাড়ির সামনে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, তারেক রহমান দেশের বাহিরে আছেন। আমরা তার অপেক্ষায় আছি। বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছেন। খালেদা জিয়াকে যদি দেশের বাহিরে আবার নিতে হয়, তাহলে লন্ডন গিয়ে চিকিৎসা নিতে হলে, সেখানে ছেলেকে থাকতে হবে। আর যদি বিদেশে নেওয়ার পরিস্থিতি না হয়, তাহলে তারেক রহমান খুব দ্রুত চলে আসবেন। হয়তোবা দুই চার দশ দিনের মধ্যে তিনি চলে আসবেন।

 

 

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, লক্ষ্মীপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, বিএনপি নেতা নাসির উদ্দিন, জেলা মহিলা দলের সভাপতি সাবেরা আনোয়ার ও সাধারণ সম্পাদক ফাতেমা আক্তার সুমি ভূঁইয়া প্রমুখ।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা