প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

সরকারি আশেক মাহমুদ কলেজে সাংবাদিক সমিতির সভাপতি নিহাল, সম্পাদক শাওন 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ ডিসেম্বর, ২০২৫

সরকারি আশেক মাহমুদ কলেজে নবগঠিত হলো সাংবাদিক সমিতির ১০ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ফারিয়াজ ফাহিম নিহাল এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন শাওন মোল্লা।মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাত ৯টায় জামালপুরের তিন শীর্ষ সাংবাদিক সংগঠনের সাধারণ সম্পাদকরা লিখিত অনুমোদনের মাধ্যমে কমিটি অনুমোদন করেন।

অনুমোদনদাতাদের মধ্যে ছিলেন— প্রেসক্লাব জামালপুরের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শুভ্র মেহেদী, জামালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান।তাদের স্বাক্ষর ও সম্মতির ভিত্তিতেই সরকারি আশেক মাহমুদ কলেজ সাংবাদিক সমিতির নতুন কমিটি আনুষ্ঠানিক রূপ পায়।

আজ (মঙ্গলবার) দুপুর ২টায় কমিটি সদস্যরা সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ শওকত আলম মীর এবং কলেজ সংসদের সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম-এর কাছে কমিটি উপস্থাপন করেন। আলোচনার পর নতুন কমিটিটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।

নতুন নেতৃত্ব কলেজে দায়িত্বশীল ও পেশাদার সাংবাদিকতা চর্চার পরিবেশ আরও সুদৃঢ় করবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা