প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

সিদ্ধিরগঞ্জ থেকে ১০ হাজার পিস ইয়াবা সহ যুবক আটক

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১০ ডিসেম্বর, ২০২৫

১০ হাজার পিস ইয়াবা টেবলেট সহ সিদ্ধিরগঞ্জ থানাধীন পাইনাদী নতুন মহল্লা শাপলা চত্ত্বর মায়া টি-স্টোর এর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে একজন ব্যক্তিকে আটক করেন সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। গতকাল রাতে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ জনাব মহম্মদ আব্দুল বারিক, পিপিএম এর দিক নিদের্শনা মোতাবেক এসআই (নিঃ)/মোঃ জাকিরুল ইসলাম, এসআই (নিঃ)/মোঃ মোস্তফা কামাল সঙ্গীয় ফোর্স সহ ০৯/১২/২০২৫ খ্রিঃ রাত আনুমানিক ২১.২৫ ঘটিকার সময় তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।

আটক কৃত ব্যক্তির নাম জিহাদুল ইসলাম। তার বাড়ী, রঙ্গিখালী দক্ষিণ হ্নীলা, থানা-টেকনাফ, জেলা- কক্সবাজার, বর্তমান সাং- পাইনাদি নতুন মহল্লা পিএমএর মোড়, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ বলে প্রকাশ করে।

 

অফিসার ইনচার্জ জনাব মহম্মদ আব্দুল বারিক, জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে নিজ হেফাজতে উক্ত মাদকদ্রব্য রাখায় সিদ্ধিরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা