প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে বঙ্গভবনে সিইসি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ ডিসেম্বর, ২০২৫

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের সার্বিক প্রস্তুতি জানাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বৈঠক করতে বঙ্গভবনে গিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।

বুধবার (১০ ডিসেম্বর) সকাল ১১টা ৪০ মিনিটে নির্বাচন ভবন থেকে কমিশনের গাড়িবহর বঙ্গভবনের উদ্দেশ্যে রওনা হয়। সিইসির নেতৃত্বে অন্যান্য নির্বাচন কমিশনাররাও এই সফরে অংশ নিয়েছেন।

৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর নতুন কমিশন গঠিত হয়। খুব অল্প সময়ের প্রশাসনিক অভিজ্ঞতা নিয়েই এই কমিশন প্রথমবারের মতো দেশের বড় জাতীয় ভোট পরিচালনার দায়িত্ব নিতে যাচ্ছে। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতে নির্বাচন প্রস্তুতির পূর্ণ অগ্রগতি, চ্যালেঞ্জ ও করণীয় তুলে ধরবেন সিইসি।

বৈঠক শেষে রাষ্ট্রপতির জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক থাকলে আগামী ১২ ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা