প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

তফসিলের আগে পদত্যাগ করছেন অন্তর্বর্তী সরকারের দুই ছাত্র প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ ডিসেম্বর, ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে থাকা দুই ছাত্র প্রতিনিধি—তথ্য উপদেষ্টা মাহফুজ আলম এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া—আজ পদত্যাগের প্রস্তুতি নিচ্ছেন।

 

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিষয়টি সরকারের সংশ্লিষ্টদের আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন তারা। জানা গেছে, উপদেষ্টা আসিফ মাহমুদ বুধবার (১০ ডিসেম্বর) দুপুর ৩টায় সচিবালয়ে সংবাদ সম্মেলন করবেন, যেখানে তিনি পদত্যাগের আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারেন।

 

এর আগে, মঙ্গলবার যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে জ্যেষ্ঠ উপদেষ্টারা দুই ছাত্র প্রতিনিধির পদত্যাগের প্রসঙ্গ তুললে বেশিরভাগ সদস্যই সম্মত হন যে—তফসিল ঘোষণার পর তাদের অন্তর্বর্তী সরকারের অংশ হিসেবে থাকা প্রয়োজন নেই।

 

গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের দুই দিন পর, অর্থাৎ ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। জুলাইয়ের গণ–অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্র প্রতিনিধিদের মধ্য থেকেই দুজনকে উপদেষ্টা পরিষদে অন্তর্ভুক্ত করা হয়েছিল।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা