প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

পবিপ্রবিতে এগ্রিকালচারাল অলিম্পিয়াড ক্যাম্পেইনে শিক্ষার্থীদের ব্যাপক সাড়া

পবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ৯ ডিসেম্বর, ২০২৫

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) অনুষ্ঠিত হলো বাংলাদেশ এগ্রিকালচারাল অলিম্পিয়াড সিজন–৪ এর রেজিস্ট্রেশন ক্যাম্পেইন। বাংলাদেশ এগ্রিকালচারাল অলিম্পিয়াড কোর টিম পবিপ্রবি শাখার উদ্যোগে আয়োজিত এ ক্যাম্পেইনে শিক্ষার্থীদের ব্যাপক অংশগ্রহণ দেখা যায়। কৃষি শিক্ষা, গবেষণা এবং উদ্ভাবনী ধ্যান–ধারণায় তরুণদের সম্পৃক্ত করতে এই উদ্যোগ কাজ করবে বলে মনে করছেন আয়োজকরা।

মঙ্গলবার (৯ ডিসেম্বর ২০২৫) সকালে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে টিএসসি এলাকায় সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। একইদিন বিকেলে বরিশাল ক্যাম্পাসের বিজয় ২৪ চত্বরে আলাদা আরেকটি রেজিস্ট্রেশন সেশন হয়।

রেজিস্ট্রেশনে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, এগ্রিকালচারাল অলিম্পিয়াড তাদেরকে কৃষি জ্ঞান বৃদ্ধির পাশাপাশি বাস্তব অভিজ্ঞতা অর্জনে আগ্রহী করছে। অনেকেই মনে করেন, এই প্রতিযোগিতা ভবিষ্যৎ কৃষিনেতৃত্ব তৈরিতে সহায়ক ভূমিকা রাখবে।

এএনএসভিএম অনুষদের শিক্ষার্থী জোবায়েদ ইসলাম জানান, অলিম্পিয়াডে অংশগ্রহণের মাধ্যমে কৃষি খাত সম্পর্কে আরও গভীরভাবে জানার সুযোগ তৈরি হবে, যা শিক্ষার্থীদের দক্ষতা ও আত্মবিশ্বাস বাড়াবে।

বাংলাদেশ এগ্রিকালচারাল অলিম্পিয়াড কোর টিম পবিপ্রবি শাখার পরিচালক মেহেদী হাসান বলেন, “পবিপ্রবিতে শিক্ষার্থীদের অংশগ্রহণ সত্যিই অনুপ্রেরণাদায়ক। আমাদের লক্ষ্য তরুণ প্রজন্মকে নতুন ধারণা, গবেষণা এবং উদ্ভাবনী চিন্তাধারায় উদ্বুদ্ধ করা। এগ্রিকালচারাল অলিম্পিয়াড কেবল প্রতিযোগিতা নয়—এটি ভবিষ্যৎ কৃষিনেতা তৈরির একটি প্ল্যাটফর্ম।”

তিনি আরও জানান, যারা সরাসরি ক্যাম্পেইনে অংশ নিতে পারেননি তারা আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবেন। জাতীয় পর্যায়ে পবিপ্রবির শিক্ষার্থীরা তাদের মেধা ছড়িয়ে দেবে বলেও তিনি আশাবাদী।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা