প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় আহত চবি ছাত্রদল নেতার মৃত্যু

চবি প্রতিনিধি
প্রকাশিত: ৯ ডিসেম্বর, ২০২৫

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফুল ইসলাম মারা গেছেন।মঙ্গলবার (৯ ডিসেম্বর) চিকিৎসাধীন অবস্থায় একটি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত মোহাম্মদ আরিফুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষার্থী ছিলেন।

গত তিনদিন আগে আরিফ নগরীর হাটহাজারী এলাকায় বাইক দূর্ঘটনায় গুরুতর আহত হলে হাসপাতালে ভর্তি করা হয়। আজ রাত ৮ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা