ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী ও পাবনা-৫ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ চারজন আহত হয়েছেন। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে জেলার আটঘরিয়া উপজেলার একদন্ত এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন পাবনা জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম। আহতরা হলেন শিমুল বিশ্বাসের ব্যক্তিগত সহকারী ইনামুর রহমান, বেড়া উপজেলা বিএনপির সদস্যসচিব রইস উদ্দিন ও চালক শফিক।আহতদের পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম জানান, বিকেলে সুজানগরে বিএনপি মনোনীত প্রার্থী একেএম সেলিম রেজা হাবিবের একটি প্রোগ্রামে অংশ নেন শ্রমিক নেতা শিমুল বিশ্বাস। সেখান থেকে ফেরার পথে সরাসরি আটঘরিয়া উপজেলার একদন্তে পাবনা-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিবের নির্বাচনী একটি সভায় যোগ দিতে যান। পথে তাকে বহনকারী মাইক্রোবাসের সঙ্গে উল্টো দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়।
এতে শিমুল বিশ্বাসসহ চারজন আহত হন।
আহতদের মধ্যে ইনামুর রহমান ও রইস উদ্দিন গুরুতর অবস্থায় পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শিমুল বিশ্বাস চোখে আঘাতপ্রাপ্ত হলে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
পাবনা জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. জাহিদুল ইসলাম বলেন, তিনজন আহত অবস্থায় হাসপাতালে এসেছেন হাসপাতালে আহতরা
ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী ও পাবনা-৫ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ চারজন আহত হয়েছেন। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে জেলার আটঘরিয়া উপজেলার একদন্ত এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন পাবনা জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম। আহতরা হলেন শিমুল বিশ্বাসের ব্যক্তিগত সহকারী ইনামুর রহমান, বেড়া উপজেলা বিএনপির সদস্যসচিব রইস উদ্দিন ও চালক শফিক।আহতদের পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম জানান, বিকেলে সুজানগরে বিএনপি মনোনীত প্রার্থী একেএম সেলিম রেজা হাবিবের একটি প্রোগ্রামে অংশ নেন শ্রমিক নেতা শিমুল বিশ্বাস। সেখান থেকে ফেরার পথে সরাসরি আটঘরিয়া উপজেলার একদন্তে পাবনা-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিবের নির্বাচনী একটি সভায় যোগ দিতে যান। পথে তাকে বহনকারী মাইক্রোবাসের সঙ্গে উল্টো দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়।এতে শিমুল বিশ্বাসসহ চারজন আহত হন।
আহতদের মধ্যে ইনামুর রহমান ও রইস উদ্দিন গুরুতর অবস্থায় পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শিমুল বিশ্বাস চোখে আঘাতপ্রাপ্ত হলে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
পাবনা জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. জাহিদুল ইসলাম বলেন, তিনজন আহত অবস্থায় হাসপাতালে এসেছেন।
একজন গাড়ির কাচ দ্বারা চোখে আঘাতপ্রাপ্ত হয়েছেন। এ ছাড়া একজন মাথায় ও আরেকজন হাঁটুতে আঘাতপ্রাপ্ত হয়েছেন। তাদের চিকিৎসা চলছে।