একসময়কার জাতীয় পার্টির বিরোধী দলের নেতার রাজনৈতিক সচিব ছিলেন গোলাম মসীহ। ছিলেন সৌদি আরবের রাষ্ট্রদূতও কিন্তু হঠাৎ করে রাজনৈতিক পটপরিবর্তনের সাথে সাথে নিজেকেও পরিবর্তন করে নিয়েছে মসীহ। যোগ দিয়েছে বাংলাদেশ ইসলামী আন্দোলনে। তারপর থেকে তাকে নিয়ে সোনারগাঁয়ে শুরু হয়েছে আলোচনা সমালোচনা। এবার আলোচনাকে আরও তুঙ্গে তুলতে বাংলাদেশ ইসলামী আন্দোলন নারায়ণগঞ্জ-৩ আসন থেকে এমপি মনোনয়ন দিয়েছে ইসলামী আন্দোলনের বাংলাদেশের আমির মুফতি রেজাউল করিম। শুক্রবার আনুষ্ঠানিকভাবে নারায়ণগঞ্জ- ৩ আসনে তার নাম ঘোষণা করে। যদিও এ আসনে বেশ কিছুদিন যাবৎ প্রচারণা চালিয়ে আসছে, বাংলাদেশ ইসলামী আন্দোলনের সোনারগাঁও উপজেলার সাধারণ সম্পাদক ফারুক আহমেদ মুন্সি।
এক সময়ের জাতীয় পাট্টির প্রভাবশালী এ নেতা কিভাবে ইসলামী আন্দোলনে যোগ দিলেন এ নিয়ে শুরু হয়েছে আলোচনা সমালোচনা। কেউ কেউ বলছেন রাজনৈতিক কৌশলগত কারণে নারায়ণগঞ্জ- ৩ আসনটি খুবই গুরুত্বপূর্ণ তাই সবাই চাচ্ছে এ আসনটি তাদের করে নিতে।
উল্লেখ্য ইতোমধ্যে গতকাল নারায়ণগঞ্জ-৩ আসনের ৮ টি ইসলামীক দলের নেতৃবৃন্দ নিজেদের মধ্যে একটি আলোচনা আয়োজন করে। এবং একটি সূত্র থেকে জানা গেছে ৮ টি ইসলামিক দল জোটের মাধ্যমে নারায়ণগঞ্জ-৩ আসন নিজেদের দখলে নিতে একসাথে মাঠে নামবে। যদিও কেন্দ্রীয় ভাবেই ৮ টি ইসলামিক দলের জোট করার গুঞ্জন শোনা যাচ্ছে ।
বর্তমানে এ আসনে, বাংলাদেশ জাতীয়তাবাদ দল বিএনপি থেকে প্রাথমিক মনোনয়ন পেয়ে প্রচারণা চালাচ্ছেন আজহারুল ইসলাম মান্নান, বাংলাদেশ জামাতি ইসলাম থেকে, ড. ইকবাল হোসেন ভূইয়া, এনসিপি থেকে তুহিন মাহমুদ সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের প্রার্থী।