প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা ৪০১

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯ ডিসেম্বর, ২০২৫

গত ২৪ ঘণ্টায় দেশে এডিস মশাজনিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০১ জনে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত এক দিনে ৪২১ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরের মোট হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৮,৭০৫ জনে।

হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পাওয়া রোগীর সংখ্যা এখন পর্যন্ত ৯৬,৭৬০ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১,৯৪৫ জন ডেঙ্গু রোগী।

পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের নভেম্বর মাসেই ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৯৯ জনের, যা এক মাসে সর্বোচ্চ। অক্টোবর মাসে মৃত্যু হয়েছিল ৮০ জনের, সেপ্টেম্বর মাসে ৭৬ জনের। জানুয়ারি মাসে ১০ জন, ফেব্রুয়ারি ৩ জন, মার্চ মাসে কোনো মৃত্যু হয়নি। এপ্রিল মাসে ৭, মে মাসে ৩ জন, জুনে ১৯ জন, জুলাইয়ে ৪১ জন এবং আগস্টে ৩৯ জনের মৃত্যু হয়েছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা