প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

সূচকের উত্থানে লেনদেন চলছে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯ ডিসেম্বর, ২০২৫
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (৯ ডিসেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ডিএসই এবং সিএসই উভয় বাজারেই সূচকে উল্লেখযোগ্য উত্থান দেখা যাচ্ছে। লেনদেন শুরুর পর থেকেই বাজারে ইতিবাচক গতি লক্ষ্য করা যায়।সকাল সাড়ে ১০টার তথ্য অনুযায়ী, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৫১ পয়েন্ট বেড়ে ৪,৯৫৭ পয়েন্টে দাঁড়ায়। একই সময়ে ডিএসই শরিয়াহ সূচক ১৩ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচকও ১৩ পয়েন্ট বৃদ্ধি পেয়ে যথাক্রমে ১,০৪০ ও ১,৯০৬ পয়েন্টে অবস্থান করে।
এই সময়ে লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ৩৩০টির শেয়ারদর বেড়েছে, কমেছে মাত্র ১২টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭টি।

এ পর্যন্ত ডিএসইতে মোট ৮৩ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিট লেনদেন হয়।

সকাল সাড়ে ১০টা পর্যন্ত লেনদেনে শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো— সিভিও পেট্রোকেমিক্যাল, খান ব্রাদার্স, ওরিয়ন ইনফিউশন, বিডি থাইফুড, ডোমিনেজ স্টিল, সিমটেক ইন্ডাস্ট্রি, সিটি ব্যাংক, মুন্নু ফেব্রিকস, ইনটেক লিমিটেড ও রহিমা ফুড।

লেনদেন শুরুর প্রথম দিকেই বাজারে প্রবল উত্থান দেখা যায়—প্রথম ৫ মিনিটে ডিএসইএক্স বাড়ে ২৩ পয়েন্ট এবং সকাল ১০টা ২০ মিনিটে সূচক আগের দিনের তুলনায় ৪৪ পয়েন্ট বেড়ে যায়।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচকও ইতিবাচক ধারায় রয়েছে। সকাল সাড়ে ১০টায় সূচক ১৩ পয়েন্ট বেড়ে ১৩,৭১২ পয়েন্টে উঠে।

সিএসইতে সকাল সাড়ে ১০টা পর্যন্ত লেনদেন হয়েছে ১ কোটি ১ লাখ টাকার, যেখানে ১৬টি কোম্পানির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে, কমেছে ৫টি এবং অপরিবর্তিত রয়েছে ২টি কোম্পানির শেয়ার।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা