প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

দুর্নীতিবাজদের সামাজিক বর্জনেই কমবে দুর্নীতি: অর্থ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯ ডিসেম্বর, ২০২৫

আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনায় অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, শুধুমাত্র শাস্তি নয়, সমাজে দুর্নীতিবাজদের বর্জনের সংস্কৃতি ফিরিয়ে আনলে দুর্নীতি কার্যকরভাবে কমে আসবে। তাঁর মতে, রাজনীতিতে সৎ নেতৃত্ব থাকলে সমাজের নৈতিক ভাঙনও অনেকটাই রোধ করা সম্ভব।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে শিল্পকলা একাডেমিতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আয়োজন করা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি আরও উল্লেখ করেন, একসময় দুর্নীতিতে জড়িত ব্যক্তিদের সমাজে উপেক্ষা করা হতো—তাদের প্রতি ঘৃণা ছিল, এমনকি পরিবার থেকেও বিয়ের প্রস্তাব পেতে কষ্ট হতো। কিন্তু এখন পরিস্থিতি পাল্টে গেছে; সমাজ নিজেই তাদের মর্যাদা দিচ্ছে।

অনুষ্ঠানে দুদক চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন বলেন, দুর্নীতি সমাজের সব স্তরে ছড়িয়ে পড়েছে, যা সম্পূর্ণরূপে নির্মূল করা কঠিন। তিনি তরুণদের দুর্নীতিবিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা