নারী শিক্ষা, অধিকার, মানবাধিকার ও নারী জাগরণে গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতিস্বরূপ চার বিশিষ্ট নারীকে রোকেয়া পদক প্রদান করেছে অন্তর্বর্তী সরকার।মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পদকগুলো তুলে দেন।
এ বছর রোকেয়া পদকপ্রাপ্তরা হলেন— রুভানা রাকিব (নারীশিক্ষা – গবেষণা) ,কল্পনা আক্তার (নারী অধিকার – শ্রম অধিকার) ,নাবিলা ইদ্রিস (মানবাধিকার) ,ঋতুপর্ণা চাকমা (নারী জাগরণ – ক্রীড়া)
রোকেয়া দিবস উপলক্ষে দিনজুড়ে বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়।