প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

সায়েন্স ল্যাবে ঢাকা কলেজ–আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯ ডিসেম্বর, ২০২৫

রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় ফের উত্তেজনা ছড়িয়েছে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে। মঙ্গলবার (০৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হলে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে অবস্থান নেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, আধিপত্য বিস্তার এবং পারস্পরিক স্লেজিং–বুলিংয়ের জেরে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে বিরোধ দেখা দেয়। এর জেরেই সংঘর্ষে জড়ায় তারা। এ সময় ঢাকা কলেজের ছাত্র পরিবহনের ‘বিজয় ৭১’ ও ‘শঙ্খনীল’ বাস দুটি ভাঙচুর করে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা।
ঘটনার পর পুরো সায়েন্স ল্যাব মোড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পূর্বে দুই প্রতিষ্ঠানের মধ্যে হওয়া শান্তিচুক্তি থাকা সত্ত্বেও ফের এমন সংঘর্ষে উদ্বেগ প্রকাশ করেছেন সাধারণ মানুষ। পরিস্থিতি যাতে আর না ছড়ায়, সে জন্য পুলিশ অতিরিক্ত বাহিনী মোতায়েন করেছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা