বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্ম ও মৃত্যুবার্ষিকী উপলক্ষে মহান এই নারী জাগরণীর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) দেওয়া এক বাণীতে তিনি বলেন, রক্ষণশীল সমাজের কঠিন বাধা উপেক্ষা করে বেগম রোকেয়া ছিলেন অগ্রগতির প্রতীক ও শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া এক সাহসী নারী।
তারেক রহমান জানান, নারীশিক্ষার গুরুত্ব ও মুসলিম নারীর অধিকার প্রতিষ্ঠায় রোকেয়ার ত্যাগ সমাজে নতুন দৃষ্টিভঙ্গির সূচনা করেছিল। তিনি আরও বলেন, বেগম রোকেয়ার লেখনি সামাজিক বৈষম্য ও নারীর প্রতি বৈরী আচরণের বিরুদ্ধে ছিল তীব্র প্রতিবাদের ভাষা।
রোকেয়ার লক্ষ্য ছিল নারীর প্রকৃত স্বাধীনতা ও আত্মমর্যাদা প্রতিষ্ঠা — যা আজও নারীদের অনুপ্রাণিত করে। এসময় তিনি বেগম রোকেয়ার আত্মার মাগফিরাত কামনা করেন।