প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

জাপানে শক্তিশালী ভূমিকম্পে আহত অন্তত ৩০: বিদ্যুৎ বিচ্ছিন্ন কয়েক হাজার বাড়ি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯ ডিসেম্বর, ২০২৫

জাপানে ভয়াবহ শক্তিশালী ভূমিকম্প আঘাত হানায় কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন এবং ২ হাজারের বেশি বাড়িতে বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সোমবার (৮ ডিসেম্বর) স্থানীয় সময় রাত ১১টা ১৫ মিনিটে ৭.৫ মাত্রার এই ভূকম্পন অনুভূত হয়।

 

উত্তরাঞ্চলীয় হনশু দ্বীপের আওমোরি জেলার উপকূল থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে এবং সাগরের তলদেশের ৫০ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের কেন্দ্রস্থল। ভূমিকম্পের পরপরই সুনামি সতর্কতা জারি করা হলেও পরে তা তুলে নেওয়া হয়। তবুও বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, সামনের দিনগুলোতেও আফটারশক বা আরও ভূমিকম্পের সম্ভাবনা রয়েছে।

 

দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাচি জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, ‘কম্পন অনুভূত হলেই যে যেখানে আছেন নিরাপদ স্থানে সরে যাওয়ার প্রস্তুতি রাখতে হবে।’ তিনি ঘরবাড়ির আসবাবপত্র, মূল্যবান জিনিসপত্র রক্ষায় সবাইকে সচেতন থাকারও পরামর্শ দেন।

 

এদিকে, সুনামি সতর্কতা জারির পর আওমোরি উপকূলীয় অঞ্চলসহ আশপাশের এলাকা থেকে প্রায় ৭০ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষ।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা