প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

জামালপুরে গ্রাম আদালত কার্যক্রম সক্রিয়করণে সমন্বয় সভা অনুষ্ঠিত

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ৮ ডিসেম্বর, ২০২৫

জামালপুরে গ্রাম আদালত কার্যক্রমকে আরও গতিশীল করতে স্থানীয় অংশীজনদের সঙ্গে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে জেলা প্রশাসনের উদ্যোগে কালেক্টরেট সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। সভাটি অনুষ্ঠিত হয় ‘বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায় প্রকল্প’-এর আওতায়, যা স্থানীয় সরকার বিভাগ ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী। সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক ও উপ-সচিব মৌসুমী খানম।

 

এ সময় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন, জেলা সমাজসেবা উপ-পরিচালক রোকানুল ইসলাম, জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ জালাল উদ্দিন, জেলা প্রেসক্লাব সভাপতি ফজলে এলাহী মাকামসহ আরও অনেকে। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রকল্পের জেলা ব্যবস্থাপক মাহ্ফুজা রহমান।

 

বক্তারা বলেন, গ্রাম আদালত সক্রিয় হলে স্থানীয় পর্যায়ে ছোটখাটো বিরোধ দ্রুত ও কম খরচে নিষ্পত্তি করা সম্ভব হবে। এতে বিচারপ্রার্থী ব্যক্তির সময় ও অর্থ সাশ্রয় হবে এবং সামাজিক স্থিতিশীলতাও বজায় থাকবে। একই সঙ্গে গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে সাধারণ মানুষের মাঝে সচেতনতা বাড়াতে প্রচার-প্রচারণা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা