প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

দেওয়ানগঞ্জে ভুলবশত ইঁদুর মারার গ্যাসের ট্যাবলেট খেয়ে দুই জনের মৃত্যু

জামালপুর প্রতিনিধি:
প্রকাশিত: ৮ ডিসেম্বর, ২০২৫

জামালপুরে ভুল করে ইঁদুর মারার গ্যাসের ট্যাবলেট খেয়ে কানকু মিয়া ও কোম্পানি নামের ২ ব্যক্তির মৃত্যু হয়েছে। রবিবার রাতে দেওয়ানগঞ্জ উপজেলার পাররামরামপুর ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া কানকু মিয়ার বাড়ি বানিয়াপাড়া গ্রামে মরহুম মকজল হোসেনের বড় ছেলে। আর তার বিয়াই কমল মিয়া কোম্পানির বাড়ি পাররামরামপুর ইউনিয়নের পোড়াভিটা গ্রামে।

জানা গেছে, রবিবার দিনে ওষুধ খেতে গিয়ে ভুল করে বাড়িতে রাখা ইঁদুর মারার বিষ খেয়ে ফেলেন তারা ২ বিয়াই এতে অসুস্ত হয়ে পড়লে প্রথমে তাদেরকে দেওয়ানগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে তাদের অবস্থার অবনতি হলে দিনেই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান কানকু মিয়া। ও তার বিয়াই কোম্পানি রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেওয়া অবস্থায় হাসপাতালে মৃত্যু হয়। এলাকাতে এ নিয়ে শোকের ছায়া নেমেছে ।
দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি (তদন্ত) আনোয়ার হোসেন জানান, তারা ভুল করে গ্যাসের ট্যাবলেট মনে করে ইঁদুর মারার ঔষধ খেয়েছে, অসুস্থ হলে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। অবস্থা অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেলে নেওয়ার পথে একজন ও চিকিৎসাধীন অবস্থায় একজন মারা যায়। পরিবারের পক্ষ থেকে বিনা ময়নাতদন্তে দাফনের আবেদন করেন। দাফনের অনুমোদন দেওয়া হয়।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা