প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

মোহাম্মদপুরে বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮ ডিসেম্বর, ২০২৫

রাজধানীর মোহাম্মদপুরের শাহজাহান রোডের একটি আবাসিকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘটনাটির সঙ্গে ওই বাড়ির গৃহকর্মী জড়িত থাকতে পারে। নিহতরা হলেন মালাইলা আফরোজ (৪৮) এবং তাঁর কিশোরী মেয়ে নাফিসা বিনতে আজিজ (১৫)।

সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে খবর পেয়ে পুলিশ ভবনের সপ্তম তলায় গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, তারা ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, মা ও মেয়েকে গলাকাটা অবস্থায় পাওয়া গেছে। গৃহকর্মীকে সন্দেহ করা হলেও এখনো তার পরিচয় নিশ্চিত করা যায়নি। পুলিশ তাকে শনাক্তের চেষ্টা চালাচ্ছে।

তিনি আরও জানান, সকালে গৃহকর্তা আজিজুল ইসলাম কর্মস্থলে যান। পরে দুপুরে বাসায় ফিরে স্ত্রী ও মেয়েকে রক্তাক্ত অবস্থায় দেখেন। মেয়ে নাফিসা তখনো জীবিত থাকলেও হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। ঘটনাস্থলে থানা পুলিশসহ তেজগাঁও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত আছেন এবং তদন্ত চলছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা