প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

মূল্যসূচকের পতন, কমেছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭ ডিসেম্বর, ২০২৫

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (০৭ ডিসেম্বর) মূল্যসূচকের পতনের মধ্যদিয়ে লেনদেন শেষ হয়েছে। আগের কার্যদিবসের তুলনায় কমেছে লেনদেনের পরিমান। কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারদর।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১৩ দশমিক ৯২ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৪ হাজার ৮৭২ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৩ দশমিক ৮৭ পয়েন্ট কমে ১ হাজার ২০ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৫ দশমিক ৫১ পয়েন্ট কমে ১ হাজার ৮৮৬ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে ২৬৭ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৩৬৪ কোটি ৩৭ লাখ টাকা।

এদিন ডিএসইতে মোট ৩৮৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১১০ টি কোম্পানির, বিপরীতে ২০৯টি কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৬৮ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা