ভারত থেকে পেঁয়াজ আমদানির সম্ভাবনায় বাজারে পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। দাম কমায় সাধারণ ক্রেতারা কিছুটা স্বস্তি পেয়েছেন।
চলতি বছরের ৩০ আগস্ট থেকে হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বন্ধ থাকলেও, রোববার (৭ ডিসেম্বর) দুপুরের পর থেকে পুনরায় আমদানি শুরুর সম্ভাবনা রয়েছে। ইতোমধ্যে আমদানিকারকরা সব প্রস্তুতি সম্পন্ন করেছেন।
রোববার সকালে হিলির বাজার ঘুরে দেখা যায়— দেশি মুড়িকাটা পেঁয়াজ কেজিতে ১০ টাকা কমে ১০০ টাকা <দেশি শুকনো পেঁয়াজ ২০ টাকা কমে ১১০ টাকা
ব্যবসায়ীরা জানান, আমদানির খবর ছড়িয়ে পড়তেই মোকামে দাম কমেছে, তার প্রভাব পড়েছে খুচরা বাজারেও।
পেঁয়াজ কিনতে আসা ক্রেতারা বলেন— “হঠাৎ দাম বাড়ায় বাজার করতে সমস্যা হয়। দেশি পেঁয়াজ ৫০–৬০ টাকা এবং ভারতীয় পেঁয়াজ ৩০ টাকার মধ্যে থাকলে আমাদের জন্য ভালো হয়। সিন্ডিকেট বাজারে দামের অস্থিরতা তৈরি করে, তাই নিয়মিত বাজার মনিটরিং জরুরি।”
বিক্রেতা শাকিল হোসেন জানান, “মোকামে দাম কমায় খুচরা বাজারেও কম দামে বিক্রি করতে পারছি।”
হিলি স্থলবন্দরের আমদানিকারক শহিদুল ইসলাম বলেন, “বাণিজ্য মন্ত্রণালয় সীমিত আকারে আমদানির অনুমতি দিয়েছে। প্রতিদিন ৫০ জন আমদানিকারক আইপি পাবেন এবং একজন ৩০ টন করে আমদানি করতে পারবেন। যদি আইপি উন্মুক্ত করে দেওয়া হয়, বাজারে পেঁয়াজের দাম আরও কমে আসবে।”