প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

এনসিপি সরকার গঠন করলে প্রাইভেট সেক্টরে শুক্র–শনিবার সাপ্তাহিক ছুটির ঘোষণা এনসিপির

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬ ডিসেম্বর, ২০২৫

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ক্ষমতায় গেলে বা সরকার পরিচালনায় অংশ নিলে প্রাইভেট সেক্টরে শুক্র ও শনিবারকে সাপ্তাহিক ছুটি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

শনিবার (৬ ডিসেম্বর) বাংলামোটর বিশ্বসাহিত্য কেন্দ্রে ‘ন্যাশনাল প্রফেশনাল অ্যালায়েন্স’–এর আত্মপ্রকাশ অনুষ্ঠানে এ ঘোষণা দেন তিনি।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সরকারি-বেসরকারি চাকরিতে দলীয়করণ ও তোষামোদ বহুদিন ধরে চাকরির যোগ্যতার জায়গা দখল করে আছে। তিনি অভিযোগ করেন, বেসরকারি পেশাজীবীদের ওপর ‘জংলি কায়দায়’ চাপ প্রয়োগ করা হচ্ছে।

তিনি আরও বলেন, এনসিপি ক্ষমতায় এলে প্রাইভেট সেক্টরের কর্মীদের জন্য শুক্র–শনিবার ছুটি বাস্তবায়ন করা হবে।

সাংবাদিকদের বেতন কাঠামো নিয়েও তিনি অসন্তোষ প্রকাশ করেন। তার ভাষায়, বর্তমান বেতনে সাংবাদিকেরা ন্যূনতম ব্যয়ভারও সামাল দিতে পারেন না।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তিনি জানান, আসন ভাগাভাগির জন্য কোনো দলের কাছে তারা যাবে না। সিট–বণ্টন নির্ভর রাজনীতি আর চলবে না বলেও মন্তব্য করেন তিনি।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা