প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ঢাকা-৮ আসনে সাদিক কায়েমের নির্বাচনী গুঞ্জন খণ্ডন করেছে ছাত্রশিবির

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬ ডিসেম্বর, ২০২৫

ঢাকা-৮ আসনে দাঁড়িপাল্লা প্রতীকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম নির্বাচন করছেন এমন গুঞ্জনের পর বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিদ্ধান্ত স্পষ্ট করেছে।

শনিবার (৬ ডিসেম্বর) রাত ৯টার দিকে কেন্দ্রীয় শিবিরের প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভেরিফায়েড আইডিতে স্ট্যাটাসে জানিয়েছেন, ‘সাদিক কায়েম, ঢাকা-৮ থেকে নির্বাচন করছেন’ এমন খবরের সত্যতা যাচাই করতে অনেকেই যোগাযোগ করেছেন। ইতোমধ্যে কিছু সাংবাদিক এ বিষয়ে ফেসবুকে পোস্টও করেছেন।

তিনি আরও জানান, ‘এখন পর্যন্ত ছাত্রশিবিরের কোনো জনশক্তিকে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করানোর সিদ্ধান্ত নেয়া হয়নি। কেন্দ্রীয় সংগঠন কোনো সিদ্ধান্ত গ্রহণ করলে তা অফিসিয়ালি জানানো হবে, ইনশাআল্লাহ।’

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা