দেশের বাজারে পেঁয়াজের দাম সহনীয় রাখতে আগামী রবিবার (৭ ডিসেম্বর) থেকে সীমিত আকারে পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হবে। প্রতিদিন সর্বাধিক ৫০টি আমদানি অনুমতি (আইপি) ইস্যু করা হবে, যেখানে প্রত্যেক আইপিতে সর্বোচ্চ ৩০ টন পেঁয়াজ আমদানের অনুমোদন থাকবে।
কৃষি মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১ আগস্ট থেকে এ পর্যন্ত যারা রপ্তানি অনুমতির জন্য আবেদন করেছেন, শুধুমাত্র তারাই পুনরায় আবেদন করতে পারবেন। এছাড়া একজন আমদানিকারক একবারের জন্য আবেদন করতে পারবেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, পেঁয়াজের বাজার সহনীয় রাখার এ কার্যক্রম পুনরাদেশ না দেওয়া পর্যন্ত চালু থাকবে।